প্রশ্ন:
কোন ব্যক্তি বা বাবা মায়ের নামে মসজিদের নামকরণ করা যাবে কি?
উত্তর
: কোন জিনিস ওয়াকফ করার মূল উদ্দেশ্য আল্লাহ তায়ালার সন্তুটি হওয়া উচিত।ওয়াকফ করার পর এ আশা রাখা চাই যে , যতিদিন পযন্ত এ জায়গা অবশিষ্ট থাকবে বা ঐ জমির উপর নামায পড়া হবে ততদিন আল্লাহ তায়ালা উহার সওয়াব দিবেন। আর যদি উদ্দেশ্য হয় যে উহার সওয়াব পিতা বা মাতার রুহে পৌঁছাবে তাহলে শুধূমাত্র নিয়্যাত করার দ্বাড়াই ইনশাআল্লাহ তার সওয়াব পিতা মাতার রুহে পৌঁছে যাবে।এজন্য পিতা মাতার নামে মসজিদের নামকরণ করা জরুরী নয়।তবে পিতা মাতা বা কোন ব্যক্তির নামে মসজিদের নামকরণ করার অবকাশ রয়েছে।
দলীল: উমদাতুল ক্বারী ৪/৮৫১, ফয়জুল বারী ২/৩৮

জাযাকুমুল্লাহু খাইর
ReplyDelete