উত্তর: মিসওয়াকের সুন্নাত পদ্ধতি: মিসওয়াক করার সুন্নাত তরীকা হলো, ডান হাতে মিসওয়াক নিয়ে ডান দিক থেকে মিসওয়াক শুরু করা।দাঁতে প্রস্থে এবং জিহবায় লম্বালম্বি মিসওয়া করা সুন্নাত।উল্লেখ্য যে মিসওয়াক কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা ও এক বিঘত পরিমাণ লম্বা হওয়া মুস্তাহাব এবং মিসওয়াক নিম বা যাইতুন গাছের ডাল হওয়া উত্তম।[আল বেনায়া-১/২০৪, আদ-দুররুল মুখতার মায়া রদ্দ-১/১১৩]