প্রশ্ন: আমাদের এলাকায় (রংপুরে) কিছু তরীকত পন্থী লোকদের প্রচলন হল, যখন তারা তাদের পীরের নিকট মুরীদ হয়, তখন পীর সাহেব বায়াত গ্রহণ করার সময় পীর মুরীদের সিলসিলাা একটি কাগজ দেয় এবং যখন ঐ মুরীদ মারা যায়, তারা কবরের ভিতর ঐ সিলসিলার কাগজটা পশ্চিম দিকে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার আক্বীদা-বিশ্বাস রাখে যে, উক্ত কাগজের উছিলায় মুরীদ সাহেব জান্নাতে চলে যাবে। এখন আমার জানার বিষয় হল, এ ধরণের আক্বীদা রাখা শরীয়ত মতে কেমন? বিস্তারিত জানালে উপকৃত হব।
উত্তর:
প্রশ্নে উল্লিখিত আক্বীদা ও তরিকা সম্পূর্ণ শরীয়ত পরিন্থী, ভিত্তিহীন মনগড়া বানানো ত্বরীকা। উক্ত ভ্রান্ত আক্বীদা থেকে নিজে বেঁচে থাকতে হবে এবং সমাজ ও জাতিকে মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়া সমস্ত এলাকাবাসী দ্বীনদার মুসলমানদের ঈমানী দায়িত্ব।
দলীল: সহিহ বুখারী(২/৯৫৯), সুনানে তিরমিযী(৪/১৩৫), মুসনাদে আহমদ(২/৪৪৫), ফাতওয়ায়ে মাহমুদিয়া(১৩/৭৪)