যাকাতের টাকা হারিয়ে গেলে করণীয় কী?

প্রশ্নঃ মাদ্রাসার পক্ষ থেকে যাকাত সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তি বা শিক্ষক যাকাত প্রদানকারী থেকে যাকাত গ্রহণ করার পর মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার পূর্বে সতর্কতা ও সংরক্ষনে পরিপূর্ণ সচেতন থাকার পর যদি চুরি কিংবা হারিয়ে যায়, তাহলে উক্ত ব্যক্তির উপর এর দায় ভার বর্তাবে কিনা? প্রমাণ সহ জানালে উপকৃত হব।

 শরয়ী সমাধানঃ 

 মাদ্রাসার পক্ষ থেকে যাকাত সংগ্রেহের কাজে নিয়োজিত ব্যক্তি বা শিক্ষকের নিকট উসুলকৃত যাকাত আমানত স্বরুপ থাকে। আর আমানতের ব্যাপারে শরয়ী বিধান হল, আমানত গ্রহণকারী যথাযথ হিফাযত ও সংরক্ষন করার পর যদি আমানতের মাল চুরি কিংবা হারিয়ে যায়, তাহলে আমানত গ্রহণকারির উপর তার দ্বায়ভার আসেনা। তবে অবহেলা বসত এমন যদি হয়, তাহলে অবশ্যই আমানত গ্রহণকারিকে তার জরিমানা ও দায়ভার গ্রহণ করতে হবে। সুতরাং প্রশ্নে উল্লিখিত ব্যক্তি/শিক্ষক যাকাতের টাকা যথাযথ হেফাযত করার পর যদি চুরি কিংবা হারিয়ে যায়, তাহলে উক্ত ব্যক্তিকে তার জরিমানা ও দায়ভার গ্রহণ করতে হবেনা। আর যদি অবহেলা ও অসতর্কতা বসত এমন হয়, তাহলে উক্ত টাকার দায়ভার তাকে গ্রহণ করতে হবে। দলিল: সুনানে ইবনে মাজাহ(২/৮০২), মুসান্নাফে আব্দুর রাজ্জাক(৮/১৭৮),হেদায়া(৩/২১৩), ফাতওয়ায়ে শামী(৬/৬৮)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন