![]() |
উত্তর:
দাড়ি, টুপি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত। আর সুন্নাতকে নিয়ে কটুক্তি করা কিংবা ঠাট্ট-বিদ্রুপ করা, অপমান জনক কথা বলা কুফরী।
দ্বিতীয়ত: কোন মুসলমানকে কটুক্তি করা বা গালি-গালাজ করা ফাসেকী।
সুতরাং কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত হিসাবে দাড়ি, টুপি রাখার কারণে কিংবা টুপি পরিধান করার কারণে কটুক্তি করে বা ঠাট্টা-বিদ্রুপ করে ও অপমানজনক কথা বলে, তাহলে তার ঈমান থাকবে না। সে বে-ঈমান হয়ে যাবে। ফলে তাকে নতুন করে কালিমা পড়ে ঈমান গ্রহণ করতে হবে এবং বিবাহিত হলে পূণরায় বিবাহ নবায়ন করতে হবে। আর মুসলমানকে গালি-গালাজ করায় তাওবা করতে হবে।
দলিল: সহিহ বুখারী(৭/১৬০),সুনানে কুবরা লিল বাইহাকী(১/২৩২),ফয়জুল ক্বদীর(৫/২৪৭),মেরকাত(১/৩৯৬), শামী(৬/৪০৭)মাজমাউল আনহুর(১/৬৯২)
