ছোট বাচ্চার পেশাবের শরয়ী বিধান কী?

 ছোট বাচ্চার পেশাব কি পাক? নাকি নাপাক?


আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু ছোট বাচ্চার পেশাবের শরয়ী হুকুম নিয়ে। আমাদের যে সব ভাই-বোনদের ছোট্ট বাচ্চা রয়েছে তারা প্রতিনিয়ত যে বিষয়টি নিয়ে বিড়ম্বনার শিকার হন তা হলো, ছোট বাচ্চারা কিছু সময় পর পর পেশাব করে এবং তা আমাদের পরিধেয় কাপড়ে লেগে যায়, বিশেষ করে আমদের বোনেরা তো সর্বাবস্থায় এ পরিস্থিতির  শিকার হন।  আমাদের মধ্যে অনেকে  মনে করি যে আমাদের বাচ্চা তো এখনো অনেক ছোট , ছোট বাচ্চার পেশাব নিয়ে নামায পড়লে কোন সমস্যা হবে না, বা নামায হয়ে যাবে। আবার অনেকে মনে করি যে , ছোট বাচ্চার পেশাব পাক অথবা যে কাপড়ে পেশাব লেগেছে তার উপর পানি ছিটিয়ে নিলে কাপড় পাক হয়ে যাবে। 

আসলে বাস্তবতা কি তাই??? 

আসুন জেনে নিই ছোট বাচ্চার পেশাব সম্পর্কে শরয়ী হুকুম কি।

শরয়ী সমাধান:               

মানুষের পেশাব সর্ব অবস্থায় নাপাক চাই তা বড় হোক কিংবা ছয় সাত মাসের দুধের বাচ্চা হোক। আতএব যারা বলে ছয় সাত মাসের দুধের বাচ্চা পেশাব করলে ঐ কাপড়ের উপর পানি ছিটিয়ে দেয়ার দ্বারা কাপড় পাক হয়ে যাবে বা ছোট বাচ্চার পেশাব পাক, উক্ত কথা ঠিক নয় । কাপড়ে ছোট বাচ্চার পেশাব লাগলে তা ধুয়ে নিতে হবে বা কাপড় পরিবর্ত করে নামায আদায় করতে হবে। অন্যথায় নামায শুদ্ধ হবে না।

দলিলসমূহ:   

 في القرآن الكريم سورة المدثر الآية 4

وَثِيَابَكَ فَطَهِّرْ.

سنن الدارقطني - (ج 1 / ص 232)

عَنْ أَبِي هُرَيْرَةَ , أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «اسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ».

وفي اعلاء الينن ج1 ص293:

عن عائشة   قالت اتى رسول الله صلى الله عليه و سلم بصبي يرضع فبال في حجره فدعا بماء فصبه عليه.

و في معارف السنن ج1 ص280:

 و قد ثبت النضح يعنى الغسل المتعارف.

و في الشامية ج1 ص318:

 و بول عير ماكول و من صغير لم يطعم.

بداية المجتهد ج1 ص80:

التفق العلماء ععلى نجاسة بول ابن آدم.

و في الهندية ج1 ص46:

 و كذالك بول الصبي و الصغيرة آكلا او لا
Post a Comment (0)
Previous Post Next Post