মেহেদী ব্যবহার করার হুকুম কি?

প্রশ্ন:(ক) সামনে আসছে ঈদ, তাই ঈদের আমেজ উপভোগ করতে আমি হাতে এবং পায়ে মেহেদী ব্যবহার করতে চাই। কিন্তু আমাদের গ্রামের কিছু মহিলা আমাকে নিষেধ করে বলেন : হুযুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেহেদী পায়ে ব্যবহার করেছেন, তাই সম্মানার্থে পায়ে ব্যবহার করা যাবে না। 

(খ) অপর দিকে আমার স্বামীর চুল, দাড়ি পাকার উপক্রম হলে, সে নিয়মিত কালো মেহেদী ব্যবহার করে। এখন আমার জানার বিষয় হল, উপরে উল্লিখিত মহিলাদের কথা সঠিক কি না? এবং আমার স্বামীর কালো মেহেদী ব্যবহারের ব্যাপারে শরীয়তের বিধান কি? প্রমাণসহ জানালে উপকৃত হব। 

শরয়ী সমাধান:                                   

(ক) মহিলাদের জন্য সর্বাঙ্গে মেহেদী ব্যবহার করা জায়েয আছে। বরং তাদের জন্য মেহেদী ব্যবহার করা উত্তম। সুতরাং উল্লিখিত মহিলাগণ আপনাকে যা বলেছে, শরীয়তে তার কোন ভিত্তি নেই।

(খ) বিশুদ্ধ বর্ণনা মতে কালো রং এর মেহেদী ব্যবহার করা মাকরূহে তাহরীমী। তবে তা মুজাহিদদের জন্য অর্থাৎ যে ব্যক্তি ইসলামের শত্রুদের মোকাবেলা করার জন্য জিহাদে যাবে, তার জন্য ব্যবহার করা জায়েয আছে। 

 প্রমাণ: সহিহ মুসলিম(৬/১৫৫), শরহে নববী(১৪/৮০), মেরকাত(১৩/১৬৫), ফাতওয়ায়ে শামী(৬/৭৫৬), আলমগিরি(৫/৩৫৯) 

Post a Comment (0)
Previous Post Next Post