প্রশ্ন: নামাযে “আমীন’’ বলার বিধান কী? এবং তা কোন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত?ফিক্বাহ ও হাদীসের আলোকে জানালে উপকৃত হতাম।
উত্তর: হানাফী মাযহাব মতে, ইমাম সাহেব এবং মুক্তাদী ও মুনফারিদ নামাযে আমীন বলার ক্ষেত্রে বিধান একই। অথ্যাr সকলের জন্য নিtশব্দে আমীন বলা সুন্নাত।যেহেতু কোন কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও কোন কোন সাহাবী থেকে শিক্ষার জন্য আমীন উচ্চস্বরে বলার কথাও প্রমাণিত, তাই আমি স্বশব্দে বলাও জায়েয, তবে সুন্নাত নয়। আস্তে বা নিtশব্দে বলাই সুন্নাত।[জামে আত-তিরমিযী ১/৫৮,আল-মুসতাদরাক আলাস সহিহাইন ২/২৩৩]